ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইন্দিরা গান্ধীর জীবনীভিত্তিক ছবি পরিচালনা নিয়ে ‘‘অতি আত্মবিশ্বাসী’’ কঙ্গনা

আকাশ বিনোদন ডেস্ক :

‘মনিকর্ণিকা’ ছবিটির পর ফের পরিচালকের আসনে বসতে যাচ্ছেন কঙ্গনা রানাউত। ছবির নাম ‘ইমারজেন্সি’। এতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ১৯৭৫ সালে ভারতে আরোপ করা জরুরি অবস্থাই ছবির প্রেক্ষাপট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ছবির কাজ শুরু হয়েছে। কঙ্গনা জানিয়েছেন, ইন্দিরা গান্ধীর জীবনের যে দিকগুলো সামনে আসেনি সেটা তিনি পর্দায় নিয়ে আসবেন।

‘ইমারজেন্সি’ কঙ্গনার পরিচালিত দ্বিতীয় ছবি হতে যাচ্ছে। এর আগে ‘মনিকর্নিকা’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি কেন ‘ইমারজেন্সি’ ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন। কঙ্গনার দাবি, তিনি ছবিটি নিয়ে ১ বছর ধরে পরিকল্পনা করেছেন। এ সময়টাতে তার মনে হয়েছে, ছবিটি তার চেয়েও ভালো করে কেউ পরিচালনা করতে পারবেন না।

এর আগে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’তে অভিনয় করে নজর কাড়েন কঙ্গনা। ব্যক্তিগতভাবে তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মতাদর্শ পছন্দ করেন। এবার তিনিই সাবেক কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে আসছেন বড় পর্দায়।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইন্দিরা গান্ধীর জীবনীভিত্তিক ছবি পরিচালনা নিয়ে ‘‘অতি আত্মবিশ্বাসী’’ কঙ্গনা

আপডেট সময় ১০:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১