ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেন: সুচিকে ট্রুডোর চিঠি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন, বর্বরতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে অং সান সুচিকে সোমবার চিঠি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত সপ্তাহে জাস্টিন ফোনেও সুচিকে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার, নিপীড়ন বন্ধ দাবি জানিয়েছিলেন।

কানাডিয়ান প্রেস থেকে জানা যায়, উক্ত চিঠিতে জাস্টিন দ্রুত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা এবং সেই সাথে রোহিঙ্গাদের দেশে ফিরে নেয়া, তাদের নাগরিকত্ব অধিকার ফিরিয়ে দেয়ার দৃঢ় আহ্বান জানান।

তিনি চিঠিতে আরো উল্লেখ করেন- আপনি শান্তিতে নোবেল বিজয়ী হয়ে বহির্বিশ্বে সম্মান পেয়েছেন, আপনি একজন সম্মানজনক কানাডিয়ান। তারপরও মিয়ানমারের শক্তিশালী সামরিক বাহিনী রোহিঙ্গাদের হত্যা নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেয়া, চার লাখ মানুষকে জবরদস্তিমূলক বাংলাদেশে বিতাড়িত করার মতো নিষ্ঠুর নিপীড়নের মুখে আপনার ক্রমাগত নীরবতা আপনার সাথী কানাডিয়ানরা গভীর বিস্মিত, হতাশ এবং অত্যন্ত বেদনাক্রান্ত। তাই অনুরোধ, মানবাধিকার নিশ্চিত করে তাদের পাশে দাঁড়ান এবং মিয়ানমারকে একটি জাতিগত বিভক্তি থেকে রক্ষা করেন।

এদিকে গত শনিবার বিকেলে টরেন্টোর ডাউনটাউনে এক প্রতিবাদ সমাবেশে কানাডার পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড জানান, রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আন্তর্জাতিক চাপ আদায়ের লক্ষ্যে বিষয়টি উপস্থাপন করবেন এবং বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তে রোহিঙ্গাদের জন্য ‘নিরাপদ জোন’ গঠন, শরণার্থীদের ‘শান্তি রক্ষা মিশন’ গড়ে তোলার জন্য কানাডা ভূমিকা নিবে।

Tag :
আপলোডকারীর তথ্য

টাকা উত্তোলনে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেন: সুচিকে ট্রুডোর চিঠি

আপডেট সময় ১২:৩৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭