ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উত্তর কমলাপুরে আল ফারুক হোটেলের ৭০১ নং কক্ষ থেকে এ লাশ উদ্ধার হয়।

নিহতের নাম তরুণ কান্তি সেন (৫১)। তিনি চট্টগ্রাম কোতোয়ালি ১৫ নং এনাম হাউজের আব্দুস সাত্তার রোডর আমেষ চন্দ্র সেনের ছেলে। তরুণ পেশায় হোটেল ব্যবসায়ী ছিলেন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই সবুজ আলী।

তিনি বলেন, খবর পেয়ে উত্তর কমলাপুরের আল ফারুক হোটেলের ৭০১ নং রুম থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বুধবার ভোর পৌনে ৪টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, মৃত ওই ব্যবসায়ী গত ৭ মে কক্ষটি ভাড়া নেন। রাতে হোটেল কর্তৃপক্ষ দরজা বন্ধ দেখে ধাক্কাধাক্কি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নাই; তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, তিনি স্ট্রোক করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ

আপডেট সময় ১২:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১