ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

‘আফ্রিদি নিজেই সিদ্ধান্ত নিক সে কবে বিশ্রামে যেতে চায়’

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের জার্সিতে অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন শাহীন শাহ আফ্রিদি। তিন ফরম্যাটেরই নিয়মিত পেসার তিনি।

দুর্বল বা শক্তিশালী কোনো দলের বিপক্ষেই বিশ্রামে যাচ্ছেন না এই তরুণ পেসার।

যে কারণে শাহীনকে প্রতি ম্যাচ খেলিয়ে তার সঙ্গে অবিচার করছে পাকিস্তান- এমন মন্তব্য করেছিলেন দেশটির সাবেক তারকা আকিব জাভেদ। শাহীন শাহের ক্যারিয়ার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক মনে করেন, শাহীন শাহ আফ্রিদিকে নিয়ে এমন উদ্বেগ অযথাই। অস্ট্রেলিয়ার মতো খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার প্রয়োজন নেই পাকিস্তান দলে। শাহীন আফ্রিদি নিজেই সিদ্ধান্ত নিক সে কবে বিশ্রামে যেতে চায়।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৪ বছর বয়সী এই কিংবদন্তি পেসার বলেন, আমি মনে করি শাহীন নিজেই সিদ্ধান্ত নেবে ও কবে বিশ্রামে যেতে চায়। অস্ট্রেলিয়ার মতো অন্যান্য দেশকে এ ক্ষেত্রে অনুসরণের প্রয়োজন নেই। আমাদের সংস্কৃতি আর পরিবেশ ভিন্নরকম। আমাদের ছেলেদের মানসিক অবস্থাতেও ভিন্নতা রয়েছে।

ইয়র্কর মাস্টার যোগ করেন, আমি এখনও বিশ্বাস করি, শাহীন যদি দেখেশুনে নিয়মিত বল করে যায়, তাহলে তো কোনো সমস্যা নেই। এটাকে পাগলামো বা বোকামো বলা যাবে না। তিন ফরম্যাটেই নিয়মিত পারফর্ম করে সে আরো শক্তিশালী ও অভিজ্ঞ হচ্ছে। মানসিকভাবেও চাঙা হচ্ছে। আর সে তো কাউন্টি খেলে না। তাই জাতীয় দলের হয়ে বেশি বেশি খেলাই তার জন্য উত্তম। বিশেষকরে এই উঠতি বয়সে। তার বিশ্রাম নিয়ে এতো আলোচনার দরকার বলে মনে করি না। সে তার খেলাটা নিয়মিত খেলে যাক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

‘আফ্রিদি নিজেই সিদ্ধান্ত নিক সে কবে বিশ্রামে যেতে চায়’

আপডেট সময় ০৯:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১