ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ওয়াসিম আকরাম ও মাশরাফির রেকর্ডে ভাগ বসালেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

ব্যাটিংয়ে রান না পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে ২টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। আর তাতেই দুই কিংবদন্তির রেকর্ডে ভাগ বসিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

টানা দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। এর মধ্যে সাকিব ২ উইকেট নিয়ে ছুঁয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম ও বাংলাদেশের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মর্তুজাকে।

একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে মাশরাফিকে স্পর্শ করেছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে দুজনই নিয়েছেন ২৬৯টি করে উইকেট। অবশ্য ওয়ানডেতে মাশরাফির মোট উইকেট ২৭০টি। তবে ম্যাশ একটি নিয়েছেন এশিয়া একাদশের হয়ে।

অন্যদিকে, ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে পাকিস্তানের ওয়াসিম আকরামের পাশেও বসেছেন সাকিব। সাবেক পাকিস্তানি বাঁহাতি পেসার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ১২২টি উইকেট নিয়েছিলেন। গতকাল দুই উইকেট নেওয়ায় মিরপুরে সাকিবের উইকেটসংখ্যাও এখন ১২২টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোশাররফ করিমকে ‘ম্যাজিশিয়ান’ বললেন জয়া আহসান

ওয়াসিম আকরাম ও মাশরাফির রেকর্ডে ভাগ বসালেন সাকিব

আপডেট সময় ০৮:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১