ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ হয়নি: নেতানিয়াহু বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে: ইরান ২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী

পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা, ৫ এএসআই আহত

আকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় পাঁচ সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ছয়জন আহত হয়েছেন।

সোমবার গভীর রাতে শেরপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাঝপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বকশীগঞ্জ থানার এএসআই মাহফুজ, ফারুক, সুমন, মান্নান, আসাদ ও অটোরিকশাচালক আলম মিয়া।

জানা যায়, গভীর রাতে পুলিশের একটি টহল দল অটোরিকশায় করে পৌর শহরের মাঝপাড়া এলাকার সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। গুরুতর আহত হন বকশীগঞ্জ থানার পাঁচ এএসআই ও অটোরিকশাচালক।

পরে তাদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় ট্রাকচালক সাদিকুল ইসলাম ও তার সহকারী ইমরান মিয়াকে আটক করেছে পুলিশ। তারা রাজশাহীর নওদাপাড়া এলাকার বাসিন্দা।

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম জানান, গুরুতর আহত পাঁচ পুলিশ কর্মকর্তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা, ৫ এএসআই আহত

আপডেট সময় ০১:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১