ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোহলিকে নিয়ে আমিরের বেফাঁস মন্তব্য!

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির বলেছেন, তিনি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও তারকা ওপেনার রোহিত শর্মার বিপক্ষে বল করতে ভয় পান না; বরং বিরাট কোহলি-রোহিতের বিপক্ষে বোলিং করাটা তিনি উপভোগ করেন।

অথচ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস হেডলাইন করেছে— ‘বিরাটদের নিয়ে মোহাম্মদ আমিরের বেফাঁস মন্তব্য, ভারতের সেরা জুটিকে চ্যালেঞ্জ’।

বিরাট কোহলির বিপক্ষে অতীতে ৬০ বল করে মাত্র ৫৬ রান দিয়ে ভারতীয় অধিনায়ককে দুবার আউট করেছেন আমির। আর রোহিত শর্মার বিপক্ষে ৭৮ বল করে ৪৪ রান দিয়ে তিনবার আউট করেছেন।

পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৪৭ ম্যাচে অংশ নিয়ে ২৫৯ উইকেট শিকার করা আমির বলেন, আমি যেমন চাপের মধ্যে বল করতে ভালোবাসি, ঠিক তেমনই চাপের মধ্যে ব্যাট করতে পছন্দ করেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি। এ জন্য ওর সঙ্গে লড়াই করতে আমার বেশ লাগে। আউট হোক বা না হোক সেটি আলাদা ব্যাপার, তবে লড়াইটা সবাই উপভোগ করে, আমিও করি। সবাই চায় আমি আর কোহলি একে অপরের সামনে দাঁড়াই।

২৯ বছর বয়সি বাঁহাতি এই পেসার আরও বলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আউট করতে আমার কোনো সমস্যা হয় না। বরং রোহিত শর্মাকে বল করতে বেশি সহজ মনে হয়। তাকে দুভাবে আউট করতে পারি— বাঁহাতি বোলারের ইনসুইং খেলতে ওর অসুবিধা হয়। এ ছাড়া একটু গতির সঙ্গে বল করলে ওর খেলতে সমস্যা হয়। তবে কোহলিকে আউট করা তুলনামূলক কঠিন। কারণ ও চাপের মধ্যে খুব ভালো খেলতে পারে। তবে কোহলি-রোহিতের বিপক্ষে বল করতে আমার কখনও সমস্যা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোহলিকে নিয়ে আমিরের বেফাঁস মন্তব্য!

আপডেট সময় ০৯:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১