ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নড়াইলে শিশু নির্যাতন মামলায় জামিন পেলেন আ.লীগ নেতা

আকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলের কালিয়া উপজেলার মধুপুর এলাকায় রাজু চৌধুরী (১৪) নামে এক শিশুকে নির্মমভাবে নির্যাতন মামলার প্রধান আসামি নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ ফোরকান মোল্যাকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নড়াগাতি আমলী আদালতের বিচারক হেলাল আহম্মেদ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সুপারি চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতা শাহ ফোরকান মোল্যা শিশু রাজুকে ব্যাপক মারধরসহ লাথি মারেন। এছাড়া শিশুটিকে গালিগালাজ করেন। ঘটনাটি ২০২০ সালের ২৪ ডিসেম্বর হলেও ১০ মে রাতে নির্যাতনের এই ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওচিত্রে দেখা গেছে, আওয়ামী লীগ নেতা ফোরকান মোল্যা ছাড়াও সাদা গেঞ্জি পরিহিত অপর ব্যক্তি ওই শিশুটিকে ব্যাপক মারধর করেন। তাদের কথাবার্তায় জানা যায়, নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের মধুপুর এলাকায় সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে শিশুটিকে ব্যাপক মারধর করা হয়েছে। এ সময় আত্মচিৎকার করে বাঁচার চেষ্টা করছে শিশুটি।

এ মারধরের ভিডিওচিত্র ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠে। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারও দাবি করেন তারা। গত ১০ মে রাতে রাজুর বাবা পদ্মবিলা গ্রামের কাইয়ুম চৌধুরী বাদী হয়ে ফোরকান মোল্যাসহ তিনজনের নামে নড়াগাতী থানায় মামলা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নড়াইলে শিশু নির্যাতন মামলায় জামিন পেলেন আ.লীগ নেতা

আপডেট সময় ১০:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১