ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

টাওয়ার ব্রিজে আজান দিয়ে মুগ্ধতা ছড়ালেন ব্রিটিশ বাংলাদেশি শফিকুর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লন্ডনের ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজে আয়োজিত যুক্তরাজ্যে একটি সর্ব ধর্মীয় অনুষ্ঠানে গতকাল শুক্রবার বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজী শফিকুর রহমান (৩৫) ইফতারের আগে

মাগরিবের আজান দিয়ে সবাইকে মুগ্ধ করলেন। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মক্কার পবিত্র মসজিদের মুয়াজ্জিন শেখ আলী আহমাদ মোল্লার অবিকল সুরে শফিকুরের আজানের ধ্বনি শুনে সবাই অবাক হয়ে যান। ১৯৭৫ সাল থেকেই পবিত্র মক্কা নগরীর মসজিদে আজান দিচ্ছেন মুয়াজ্জিন শেখ আলী আহমাদ মোল্লা। তার কণ্ঠ সারা বিশ্বে প্রশংসিত।

জানা গেছে, ছোটবেলা থেকেই আজান দেয়ার অভ্যাস কাজী শফিকুর রহমানের। শুক্রবার টাওয়ার হ্যামলেটস হোমস, ইস্ট লন্ডন মস্ক, লন্ডন মুসলিম সেন্টার ও টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরাম যৌথভাবে ওই ইফতার পার্টির আয়োজন করে। বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজী শফিকুর রহমান মূলত ব্যবসায়ী।

ইফতারের আগে অনুষ্ঠানে হঠাৎ করেই তাকে আজান দিতে বলা হয়। এ সময় তার আজানের সুর অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ায়। অনেকেই তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিয়েছেন। টাওয়ার ব্রিজে আজান দিতে পেরে যারপরনাই খুশি শফিকুর রহমান নিজেও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির ৭-১ গোলে জয়ের ম্যাচে মেসিদের উল্লাস, ভিডিও ভাইরাল

টাওয়ার ব্রিজে আজান দিয়ে মুগ্ধতা ছড়ালেন ব্রিটিশ বাংলাদেশি শফিকুর

আপডেট সময় ০৫:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১