ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

চার্টার্ড ফ্লাইটে ফিরলেন সাকিব-মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়ায় একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় ঢাকায় পা রাখেন তারা।

বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান গণমাধ্যমকে জানান, ভারত থেকে ফেরায় সরকারি নিদের্শনা অনুযায়ী দুজনকেই এখন দুই সপ্তাহের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। গুলশানের একটি হোটেলে কোয়ারেন্টিনে সাকিব এবং কারওয়ান বাজারের একটি হোটেলে থাকবেন মুস্তাফিজ ও তার স্ত্রী।

ভারতে করোনা পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ হওয়ায় টি-টোয়েন্টির এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর পর থেকেই বন্ধের দাবি ওঠে। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতারসহ অনেকেই করোনা পরিস্থিতিতে আইপিএল বন্ধের পরামর্শ দেন।

কিন্তু বড় ধরনের অর্থ আয়ের চিন্তায় জীবনের ঝুঁকি নিয়েই আইপিএল চালিয়ে যায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আইপিএলের মাঝপথেই একের পর এক খবর প্রকাশিত হতে থাকে আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দুই তারকা ক্রিকেটার। এরপর করোনা পজেটিভ হন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচসহ তিন সদস্য।

কেকেআরে করোনা সংক্রমণ হওয়ার পরই নাইট রাইডার্স ও বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার সোমবারের ম্যাচটি পরিত্যক্ত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

চার্টার্ড ফ্লাইটে ফিরলেন সাকিব-মোস্তাফিজ

আপডেট সময় ০৭:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১