ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে সাকিব: বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ খেলবেন বলে জানিয়েছে বিসিবি। আগামী মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজে খেলবেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম জানিয়েছেন, আগামী ১৫ থেকে ১৭ মে’র মধ্যে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ওয়ানডে দল। মে মাসেই শুরু হবে ওয়ানডে সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটের বিরতি কাটিয়ে এই সিরিজে খেলবেন সাকিব। যদিও ৩০ মে পর্যন্ত চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

আকরাম আরও জানান, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এগিয়ে আছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ভেন্যুতেই সীমাবদ্ধ রাখতে চাইছে বিসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে সাকিব: বিসিবি

আপডেট সময় ০১:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১