ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

হেফাজত নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দলটির সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানাধীন ওয়াসা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।

ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ জানান, সম্প্রতি সারাদেশব্যাপী হেফাজত ইসলামের জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় সশরীরে উপস্থিত ছিলেন হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ভয়াবহ তাণ্ডবেও তিনি নেতৃত্বদানকারীদের একজন।

২০১৩ সালের সহিংসতার ঘটনাসহ সাম্প্রতিক তাণ্ডবে দায়ের করা একাধিক মামলার আসামি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী। মামলাগুলো তদন্তের ধারাবাহিকতায় ডিবি ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে ঘিরে গত ২৬ ও ২৭ মার্চ দেশের বিভিন্ন স্থানে চালানো হেফাজতে ইসলামের তাণ্ডবে ১৭ জনের প্রাণহানি ঘটে। এছাড়া, থানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় সারাদেশে শতাধিক মামলায় প্রায় এক হাজার জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। মামুনুল হকসহ হেফাজতের নেতৃত্ব পর্যায়ের অন্তত ১৫ জনকে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

হেফাজত নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী গ্রেফতার

আপডেট সময় ১১:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১