ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

সিঙ্গাপুরে হত্যার অভিযোগে বাংলাদেশি আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিঙ্গাপুরের এক নাগরিকের ওপর হামলা করে তাকে হত্যার অভিযোগে বাংলাদেশি এক নাগরিককে আটক করেছে সেদেশের পুলিশ। গত ১০ জুলাই সকালে সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র গেইলাং লরং এলাকা থেকে ৪২ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দিন সকাল ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে লিম লিইং নামে ওই ব্যক্তির ওপর বাংলাদেশি রানা সোহেল (৩৪) নামে এক ব্যক্তি হামলা করেন বলে অভিযোগ আনা হয়েছে।

দেশটির চ্যানেলনিউজএশিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে। রানা সোহেলের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিন সহযোগীকে নিয়ে তিনি এ হামলা চালান। তারা লিমকে কিল-ঘুঁষি মারেন ও মাথায় সজোরে আঘাত করেন। ফুটপাতে মারধরের শিকার লিমের মৃত্যু হয় সকাল ৮টা ৫ মিনিটের দিকে।

এদিকে, ঘটনার দিনই হত্যার অভিযোগে রানা সোহেলকে আটক করা হয়। পরদিন তার তিন সহযোগীর একজনকে আটক করা হলেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। আগামী ১৮ জুলাই তাকে মালয়েশিয়ার আদালতে হাজির করা হবে। যদি তিনি অপরাধী প্রমাণিত হন বা স্বেচ্ছায় আক্রমণ করেছেন এমন প্রমাণ মেলে তাহলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

সিঙ্গাপুরে হত্যার অভিযোগে বাংলাদেশি আটক

আপডেট সময় ১২:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭