ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিরনিদ্রায় শায়িত মসজিদুল হারামের অতিথি ইমাম শায়খ আলী সাবুনি

আকাশ জাতীয় ডেস্ক:

সিরিয়ার বিখ্যাত আলেম ও তাফসিরবিশারদ শায়েখ মুহাম্মাদ আলী আস সাবুনির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার ইস্তাম্বুলের সুলতান মুহাম্মাদ ফাতেহ মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজের পর তাকে সমাহিত করা হয়। এর আগে শুক্রবার (১৯ মার্চ) জুমার আগে তুরস্কের ইয়ালোভা শহরে ৯১ বছর বয়সে মারা যান বিশ্বখ্যাত এ আলেম।

১৯৩০ সালে সিরিয়ার হালাবে জন্মগ্রহণ করেন আলী আস সাবুনি। তার লিখিত সাফওয়াতুত তাফাসিরকে কোরআনে কারিমের অন্যতম শ্রেষ্ঠ তাফসির গ্রন্থ মনে করা হয়।

এছাড়া শরিয়াহ আইন, ফিকাহ ও তাফসিরসহ ইসলামী জ্ঞানের নানা বিষয়ে গভীর পাণ্ডিত্বের অধিকারী ছিলেন তিনি।

তিনি মক্কার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিষয়ে দীর্ঘ ২৮ বছর যাবত অধ্যাপনা করেন। এ সময় ১৩৮৫ হিজরির রমজান মাসে পবিত্র মসজিদুল হারামে তারাবি নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

মিসরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আজহার থেকে ১৯৫২ সালে শরিয়া ফ্যাকাল্টি থেকে অনার্স এবং ১৯৫৪ সালে ইসলামি বিচার ব্যবস্থার ওপর উচ্চতর ডিগ্রি লাভ করেন এ আলেম।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কট্টরবিরোধী ছিলেন মুহাম্মাদ আলী আস সাবুনি। বাশার আল আসাদকে তিনি মিথ্যা নবী দাবিদার মুসায়লামাতুল কাযযাবের সঙ্গে তুলনা করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিরনিদ্রায় শায়িত মসজিদুল হারামের অতিথি ইমাম শায়খ আলী সাবুনি

আপডেট সময় ০৯:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১