ঢাকা ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুজিব শতবর্ষ উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট

আকাশ স্পোর্টস ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে মুজিব শতবর্ষ উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে গড়াবে ‘বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০২১’।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফির সঙ্গে দেওয়া হবে এক লাখ টাকা।

এছাড়াও রানার আপ দল ৫০ হাজার টাকা এবং অংশ গ্রহণকারী প্রতিটি দল পাবে ১০ হাজার টাকা করে।
সোমবার (১৬ মার্চ) খাগড়াছড়ি প্রেসক্লাবে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান টুর্নামেন্ট উদযাপন কমিটির আহ্বায়ক খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ।

টুর্নামেন্টের বিভিন্ন দিক এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর উপর বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাউন্ড রবিন লীগ পদ্ধতির এই খেলায় খাগড়াছড়ি জেলার ১৫টি ক্লাব এবং একটি উপজেলা ক্রীড়া সংস্থার মোট ১৬টি দল অংশ নিবে।

বুধবার (১৭ মার্চ) টুর্নামেন্টটির উদ্বোধন করবেন, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি (প্রতিমন্ত্রী মর্যাদা)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃশ্যম থ্রি: ১৪০ কোটি বাজেটের সিনেমা আয় করল ৫৬৯

মুজিব শতবর্ষ উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় ০৯:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১