ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

দিনাজপুরে গণধর্ষণের অভিযোগে দুই কবিরাজ গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুরের হিলিতে গুপ্তধন উদ্ধারের নাম করে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল মোত্তালেব ও ইসমাইল হোসেন নামে অভিযুক্ত দুই কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। ওই যুবতী মঙ্গলবার দুপুরে বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত দুই কবিরাজকে পরে হাকিমপুরের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, আব্দুল মোত্তালেব ঘোড়াঘাট উপজেলার বিশাইনাথপুর গ্রামের মমতাজ আলীর ছেলে ও ইসমাইল হোসেন একই এলাকার ফয়জার রহমানের ছেলে।

জানা যায়, হাকিমপুরের ডাঙ্গাপাড়া গ্রামের নুর ইসলামকে গুপ্তধন উদ্ধার করে দেওয়ার কথা বলে। আর উদ্ধার করতে এ কাজে যুবতী মেয়ের প্রয়োজন। পরে ৪ মার্চ ৫ হাজার টাকার বিনিময়ে বিরামপুর থেকে এক যুবতী মেয়েকে ঠিক করে আনা হয়। এরপর মেয়েটির উপর জ্বিন ভর করে গুপ্তধন উদ্ধার করা হবে বলে মেয়েটিকে অচেতন নাশক ওষুধ খাওয়ায় এবং পরে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন বাড়িতে গিয়ে তার অভিভাবকদের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলেন।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ওই নারী পরদিন বাড়িতে গিয়ে তার অভিভাবকদের ধর্ষণের ঘটনা খুলে বলেন। পরে তারা ওই দুই কবিরাজকে ফোন দিয়ে তাদের বাড়িতে ডেকে আনেন এবং আটকে রাখেন। কবিরাজের পরিবার থেকে ৯৯৯-এ কল করে তাদের উদ্ধারের জন্য পুলিশকে জানায়। পুলিশ তাদেরকে উদ্ধার করে এবং নারীকে ধর্ষণের বিষয়টি অবগত হয়ে হাকিমপুর থানায় সোপর্দ করে।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার মেয়েটি থানায় গ্রেফতারকৃত দুজনসহ ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয় এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

দিনাজপুরে গণধর্ষণের অভিযোগে দুই কবিরাজ গ্রেফতার

আপডেট সময় ০৮:৫৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১