ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেসরকারি চিকিৎসা সেবা ব্যয় নির্ধারণ শিগগিরই

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মানহীন ক্লিনিকগুলো বন্ধের পাশাপাশি বেসরকারি চিকিৎসা সেবার ক্ষেত্রে হাসপাতালের মানগত দিক বিবেচনা করে সরকার নির্দিষ্ট হারে শিগগিরই ফি নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চিকিৎসা সেবায় দেশের বেসরকারি চিকিৎসা সেবার খাতের সংযুক্তি শীর্ষক বৈঠকে সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান।

তিনি বলেন, ‘চিকিৎসা সেবা নিতে দেশের মানুষের পকেট থেকে খরচ বেশি হচ্ছে। অথচ দেশের সরকারি স্বাস্থ্যসেবা বিনামূল্যেই দেওয়া হয়। চিকিৎসা সেবা নিতে মানুষের এত বেশি টাকা ব্যয়ের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিদেশে চিকিৎসা নেওয়া, দেশের বেসরকারি চিকিৎসা সেবা কিংবা ওষুধ কেনার মাধ্যমে। ’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের বেসরকারি চিকিৎসা সেবা চিকিৎসাক্ষেত্রে সরকারের পাশাপাশি উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে সত্যিই, তবে একেক হাসপাতালের একেক রকম চার্জ সাধারণ মানুষের ভোগান্তির আরেকটি কারণ হয়েছে। এ কারণে সরকার দেশের বেসরকারি চিকিৎসা সেবার ক্ষেত্রে হাসপাতালের মানগত দিক বিবেচনা করে একটি নির্দিষ্ট হারে ফি নির্ধারণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। অল্প সময়ের মধ্যেই দেশের বেসরকারি চিকিৎসা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ’

দেশের আনাচে-কানাচে প্রাইভেট ক্লিনিক স্থাপিত হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশে প্রাইভেট ক্লিনিক দিয়ে ছেয়ে গেছে। এর মধ্যে কিছু ক্লিনিক মানসম্পন্ন সেবা দিলেও বহু ক্লিনিকে মানসম্পন্ন চিকিৎসা দেওয়া হচ্ছে না। এসব ক্লিনিকে ভালো মানের চিকিৎসা সরঞ্জামাদিও নেই। দেশজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এ সব মানহীন প্রাইভেট ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। খুব দ্রুতই এ জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হবে। এ মানদণ্ড বজায় না রাখলে ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। ’

স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খানসহ দেশের বিভিন্ন প্রাইভেট মেডিক্যাল হাসপাতালের প্রতিনিধিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেসরকারি চিকিৎসা সেবা ব্যয় নির্ধারণ শিগগিরই

আপডেট সময় ০৫:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১