ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার আগেই নববধূর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

নিজের অমতে বিয়ে। তাই শ্বশুরবাড়ি যাওয়ার আগেই ক্ষুব্ধ হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন সাতক্ষীরার এক কলেজছাত্রী। শুক্রবার গভীর রাতে পরিবারের অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

আত্মহননকারী নবনিতা মণ্ডল সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের তেতুলডাঙা গ্রামের সরোজিত মণ্ডলের মেয়ে এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। নিজ বাড়িতেই এ আত্মহত্যার ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, খুলনা জেলার কয়রা উপজেলার শ্রীহরিতলা গ্রামের হিরন্ময় বর্মার ছেলে পরিমল বর্মার সঙ্গে কিছুদিন আগে নবনিতার কোর্ট রেজিস্ট্রি করে বিয়ে সম্পন্ন করেন পরিবারের লোকজন। এ বিয়েতে তার মত ছিল না। তারপরও তাকে এ বিয়েতে সম্মতি দিতে বাধ্য করা হয়।

আগামী সোমবার নবনিতাকে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার আয়োজন করা হয়। এরই মধ্যে তিনি অভিমান করে আত্মহত্যা করেন।

সাতক্ষীরার ব্ররাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শরিয়ত উল্লাহ জানান, মেয়েটির সঙ্গে কারও প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে নবনিতার হাতে লেখা কয়েকটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, তার অমতে বিয়ে দেওয়ার ঘটনায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় হিন্দু ধর্মমতে নবনিতার লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার আগেই নববধূর আত্মহত্যা

আপডেট সময় ১১:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১