ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

কঙ্গনার সঙ্গে ইমেল কাণ্ড, হৃত্বিককে তলব মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের

আকাশ বিনোদন ডেস্ক : 

হৃত্বিক-কঙ্গনার ইমেল কাণ্ডে নয়া মোড়। বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনকে ডেকে পাঠাল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ‘ক্রাইম ইনটেলিজেন্স ইউনিট’। শনিবার স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ হৃত্বিককে হাজিরা দিতে বলা হয়েছে।

২০১৬ সালে ইমেল কাণ্ডে মুম্বাই পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছিলেন হৃত্বিক রোশন। সেই মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বয়ান রেকর্ড করা হবে।

২০১৬ সালে হৃত্বিক অভিযোগ জানিয়েছিলেন, কেউ বা কারা তার নাম করে কোনও ভুয়া অ্যাকাউন্ট থেকে কঙ্গনাকে ইমেল করতেন। যদিও কঙ্গনা রানাউত দাবি করেছিলেন, ওই ইমেল আইডি-টি হৃত্বিক নিজেই ২০১৪ সালে তাকে দিয়েছিলেন। ২০১৩-১৪ সালেও তার ও কঙ্গনার মধ্যে ওই একই আইডি থেকে ইমেল চালাচালি হয়েছিল। ২০১৬ সালে কঙ্গনা হৃত্বিককে ‘Silly Ex’ বলে কটাক্ষ করেন। যাতে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন হৃত্বিক। কঙ্গনার সঙ্গে কোনওরকম সম্পর্কে থাকার কথাও অস্বীকার করেছিলেন তিনি। সেই মামলার পরিপ্রেক্ষিতেই শনিবার অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করবেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার ক্রাইম ইনটেলিজেন্স ইউনিট।

প্রসঙ্গত, কঙ্গনা-হৃত্বিক একে অপরের সঙ্গে ২০১০ সালে ‘কাইটস’ ২০১৩ সালে ‘কৃশ-৩’ তে অভিনয় করেন। তখনই তাদের মধ্যে সম্পর্কের সূত্রপাত বলে দাবি করেছিলেন কঙ্গনা। হৃত্বিক ২০১৬ সালে অভিযোগ করেছিলেন, কঙ্গনা তাকে ২০১৩-১৪ সালের মধ্যে ১,৪৩৯টি অদ্ভুত ইমেল পাঠিয়েছেন, যাতে তার ওপর মানসিক চাপ তৈরি হয়। যদিও কঙ্গনা তা অস্বীকার করেছিলেন। সেসময় অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে সাইবার সেলে মামলা হয়। সেসময়ই তদন্তের জন্য হৃত্বিকের ফোন, ল্যাপটপ সবকিছু বাজেয়াপ্ত করেছিল সাইবার সেল। পরবর্তীকালে সেই মামলা মুম্বাই পুলিশের ক্রাইম ইনটেলিজেন্স ইউনিটে স্থানান্তরিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

কঙ্গনার সঙ্গে ইমেল কাণ্ড, হৃত্বিককে তলব মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের

আপডেট সময় ১১:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১