ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে

আকাশ জাতীয় ডেস্ক:   

‘টিকা কার্যক্রম থেমে থাকবে না, যাদেরকে টিকা দেওয়া প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বাংলাদেশের শতকরা ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে স্বাস্থ্য বিভাগ।

সেই হিসেবে টিকা দান কার্যক্রম চলছে। ’

বুধবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

দেশে আরো ২০ লাখ টিকা এসেছে টিকা কার্যক্রম চলতে থাকবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন মীর মোবারক হোসেন দিগন্ত, ফেনী বিএমএ সভাপতি অধ্যাপক সাহেদুল ইসলাম কাওসার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, সিনিয়র কনসালটেন্ট কামরুজ্জামান ও আরএমও ইকবাল হোসেন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তিনি জেলা বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করবেন।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সাধারণ মানুষ দীর্ঘলাইন ধরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করছেন। টিকা নেওয়ার আগে হাসপাতালের প্রাঙ্গণে বুথে আগ্রহীরা তথ্য-উপাত্ত দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন।

তিনি বলেন, শুরুতে মানুষের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও এখন সারাদেশেই মানুষ সানন্দে টিকা গ্রহণ করছে। টিকাদান কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

এর আগে তিনি হাসপাতালের গাইনী, শিশু, লেবার ওয়ার্ড ও প্যাথলজি ল্যাব পরিদর্শন করেন।

হাসপাতালে দেওয়া তথ্য মতে, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জেলায় ৩১ হাজার করোনার টিকা গ্রহণ করেছে। এরমধ্যে পুরুষ ১৯ হাজার ৯শ ৯৯ জন ও নারী ১১ হাজার ১০ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে

আপডেট সময় ০৮:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১