ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

ভারত থেকে আরও ২০ লাখ ডোজ টিকা আসছে রাতে

আকাশ জাতীয় ডেস্ক:   

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো ফার্মার মাধ্যমে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে করোনা ভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে আসছে।

এদিন রাত ১১টা ১০ মিনিটে ভারতের স্পাইস জেটের একটি ফ্লাইটে এসব টিকা আসবে বলে বেক্সিমকো ফার্মা সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ টিকা (কোভিশিল্ড) দেশে আসে। এরপরে ২৫ জানুয়ারি চুক্তির আওতায় আসে ৫০ লাখ ডোজ টিকা।

তবে চুক্তি অনুযায়ী চলতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। তার মধ্যে সোমবার রাতে ২০ লাখ ডোজ টিকা এলেও বাকি ৩০ লাখ ডোজ টিকা কবে আসবে সে বিষয়ে জানাতে পারেননি কেউ।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

ভারত থেকে আরও ২০ লাখ ডোজ টিকা আসছে রাতে

আপডেট সময় ০২:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১