ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিজের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

চুয়াডাঙ্গায় নিজ স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বাধীন আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে দামুড়হুদার জয়রামপুর গ্রাম থেকে আটক করা হয়। আটক স্বাধীন আলী ওই গ্রামের ডালু ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, স্বাধীন আলীর সঙ্গে একই গ্রামের এক নাবালিকার কয়েক মাস আগে বিয়ে হয়। কনের বয়স কম হওয়ায় তখন বিয়ের কাবিননামা তৈরি করেনি উভয় পরিবার। এক মাস পর বিয়ের বিষয়টি অস্বীকার করে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন স্বাধীন। প্রায় দুই মাস ওই মেয়েকে আশ্বাস দিয়েও ঘরে তোলেননি তিনি।

ওই নাবালিকার খালা জানান, ২০২০ সালের ৫ নভেম্বর তার বোনের মেয়েকে ফুঁসলিয়ে স্বাধীন তার বন্ধু রাহুলের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সেখান থেকে তাকে উদ্ধার করে থানা পুলিশে লিখিত অভিযোগ করে পরিবার। পরে বিষয়টি মীমাংসার পর তাদের বিয়ে দেয়া হয়। কনের বয়স কম হওয়ায় তখন বিয়ের কাবিননামা তৈরি করা হয়নি।

স্বাধীনের বাবা ডালু ইসলাম জানান, ওই মেয়ের সঙ্গে জোরপূর্বক স্বাধীনের বিয়ে দেয়া হয়েছে। আমার ৫ ছেলেমেয়ে। মাঠে ৫ কাঠা পানের বরজ আছে। বিয়ের পর ওই মেয়ে বরজের জমি তার নামে লিখে দিতে বললে বিরোধ সৃষ্টি হয়।

দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার বাকীবিল্লাহ জানান, শুক্রবার ওই নাবালিকার খালা বাদী হয়ে জয়রামপুর মাঠপাড়ার ডালুর ছেলে স্বাধীন (২০), সুবারেকের ছেলে রাহুল (২০), হাসেমের ছেলে শাকিল (২০), মৃত ফকির মালিথার ছেলে তাহাজ্জত মালিথা (৫৫) ও নাপিতখালী গ্রামের আবদুস ছাত্তারের ছেলে (দামুড়হুদা সদর ইউনিয়নের কাজি) কুতুব উদ্দিনের (৫৫) নাম উল্লেখ করে থানায় একটি ধর্ষণের অভিযোগ করেন। পরে রাতে অভিযান চালিয়ে স্বাধীনকে আটক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

নিজের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী আটক

আপডেট সময় ১১:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১