ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও নানা হলেন ডিপজল

আকাশ বিনোদন ডেস্ক :

আমারও নানা হলেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মেয়ে ওলিজা মনোয়ার প্রথমবার কন্যা সন্তানের জন্ম দেন।

ওলিজা নিজেই সুসংবাদটি জানিয়েছেন। তিনি মেয়ের নাম রেখেছেন ওরাহ রহমান ওযজি। মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন।

কন্যার সঙ্গে ছবি প্রকাশ করে ওলিজা ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। আমাদের কন্যা সন্তান হয়েছে। দেখুন–ওরাহ রহমান ওযজি’কে। মনোয়ার পরিবারের প্রথম নাতনী। আমাদের জন্য প্রার্থনা করবেন। আল্লাহ হুম্মা বারিকলানা। ’

২০১৮ সালের ১৯ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে গাঁটছড়া বাঁধেন ওলিজা ও অর্পণ রহমান। নানা সময় এ দম্পতি দেশ-বিদেশ ঘুরে বেড়ান এবং সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেন ফেসবুকে।

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া ফিল্ম অ্যান্ড মিডিয়া ও মেকআপ বিষয়ে পড়াশোনা করেছেন। ‘মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ঢাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়া পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছেন ওলিজা। ২০১৭ সালে বাবা ডিপজলকে নিয়ে ‘মেঘলা’ নামে একটি হরর সিনেমার শুটিং শুরু করেছিলেন তিনি। সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি। তাদের প্রথম পুত্র সন্তান ওলসায় রহমান ২০১৯ সালে ৯ নভেম্বর জন গ্রহণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও নানা হলেন ডিপজল

আপডেট সময় ১০:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১