ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

আকাশ জাতীয় ডেস্ক: 

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় উত্থানে প্রায় তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচকের বড় উত্থান হলেও কমেছে লেনদেনের পরিমাণ। উভয় পুঁজিবাজারেই বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৮২ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকা। যা গত দিনের তুলনায় ২৮১ কোটি টাকা বেশি।

সোমবার ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৫৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২৬টির, কমেছে ৩৪টি ও অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সর্বশেষ গত রবিবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৬৬ লাখ ছয় হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সোমবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৭৮৭ টাকা, যা আগের দিনের তুলনায় কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২২৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৩টি কোম্পানির। দর কমেছে ৪৫টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫৪৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৪৬ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৪ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৭০৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪৮১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪০ পয়েন্টে। সিএসআই ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫ পয়েন্টে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

আপডেট সময় ০৬:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১