ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই’ ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন হরমুজ প্রণালি সংকটে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে: আইইএ প্রধান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

নৌবিহারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ৯৬

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি লঞ্চ থেকে অসামাজিক কার্যকলাপ, জুয়া ও মাদক গ্রহণের দায়ে ৯৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় এমভি রয়েল ক্রুজ-২ নামের একটি বিলাসবহুল লঞ্চ জব্দ হয়।

বিকালে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে- ঢাকা থেকে চাঁদপুরগামী এম ভি রয়েল ক্রুজ-২ নামের একটি বিলাসবহুল লঞ্চে মাদক, জুয়া ও নারীদের দিয়ে অসামাজিক কার্যকলাপ হবে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের কয়েকজন সদস্য সাধারণ যাত্রী বেশে সদরঘাট থেকে ওই লঞ্চে উঠেন। পরে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি নিশ্চিত হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও গোদারাঘাট অভিযান চালিয়ে চাঁদপুরগামী বিলাসবহুল লঞ্চ এমভি রয়েল ক্রুজ-২ আটক করা হয়। এই সময় অসামাজিক কার্যকলাপের দায়ে ৪৯ জন নারী এবং মাদক বিক্রয় ও জুয়া খেলার দায়ে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় লঞ্চে তল্লাশি চালিয়ে ১৩০ পিস ইয়াবা, ১০৫ লিটার চোলাই মদ, দুই লিটার বিদেশি মদ, ২০০ গ্রাম গাঁজা, ৮৩২ পিস তাস, ৩০ পিস ছবি, একটি ব্যানার, দুটি জি-লুব্রিকেটিং জেল, দুই বোতল ভিগোসা শরবত, এক বোতল তনু লায়ন ফ্রুট সিরাপ, ৫০ গ্রামের এক বোতল শুভ আজমেরি গোল্ড সিরাপ ও তিন লাখ ৫২ টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, লঞ্চে অভিযানের পরে মাদক বিক্রির দায়ে সাতজনকে ১৩০পিস ইয়াবা ট্যাবলেট, ১০৫ চোলাই মদ, দুই লিটার বিদেশি মদ, ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার দেখানো হয়। ১০ জনকে জুয়া খেলার দায়ে ৮৩২ পিস তাস, ৩০ পিস ছবি, একটি ব্যানার ও নগদ তিন লাখ ৫২ হাজার টাকাসহ গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া অসামাজিক কার্যকলাপের দায়ে ৭৯ জন নারী-পুরুষকে দুটি জি-লুব্রিকেটিং জেল, দুই বোতল ভিগোসা শরবত, এক বোতল তনু লায়ন ফ্রুট সিরাপ, এক বোতল শুভ আজমেরী গোল্ড সিরাপসহ গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন, ঢাকায় ক্যাসিনো ক্লাবগুলো বন্ধ থাকায় এই অসাধু ব্যক্তিরা অভিনব উপায়ে নৌবিহারের আড়ালে বিলাসবহুল লঞ্চে মাদক বিক্রি, জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই’

নৌবিহারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ৯৬

আপডেট সময় ০৭:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১