ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইতালিতে ম্যারাডোনার নামে ব্যাংক নোট চালু

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আর্জেন্টিনা এতদিনেও যেটা করতে পারেনি অবশেষে সেটাই করে দেখাল ইতালি। ফুটবল রাজপুত্র দিয়েগো ম্যারাডোনার ছবি এবং নামাঙ্কিত ব্যাংক নোট চালু করেছে দেশটি। তবে এটা শুধু ইতালির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি নির্দিষ্ট শহরের জন্যই প্রযোজ্য হবে।

ইতালির সেই ছোট্ট শহরটির নাম ক্যাস্টেলিনো ডেল বিফার্নো। শহরটির মেয়র এনরিকো ফ্রাটাঙ্গেলো হচ্ছেন মূল ব্যক্তি যার চিন্তা এবং পরিকল্পনার ফলেই ম্যারাডোনার ছবি এবং নামাঙ্কিত ব্যাংক নোটটি চালু করা হলো।

ফ্রাটাঙ্গেলো এক বিবৃতিতে বলেন, ‘ম্যারাডোনাকে আমরা দক্ষিণ গোলার্ধের একজন নায়ক মনে করি। আর্জেন্টিনা আমাদের কাছে একজন সত্যিকারের নায়ককে প্রেরণ করেছিল। যিনি সব সময়ই দরিদ্র মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং কখনোই ভূয়া কথা বলেননি।’

তিনি আরো বলেন, ‘দিয়েগোই আমাদেরকে, বিশেষ করে দক্ষিণ ইতালি এবং দক্ষিণ গোলার্ধের মানুষদের চিন্তা-চেতনাকে উন্মুক্ত করে দিয়েছেন। আমাদেরকে চিন্তায় তিনি প্রোথিত করে দিতে পেরেছেন যে, সব মানুষই সমান। সুতরাং, চির অমর হয়ে থাকুন ম্যারাডোনা, চির অমর হয়ে থাকুক স্বাধীনতা।’

ম্যারাডোনার ছবি দিয়ে তৈরি করা এই ব্যাংক নোটটি অবশ্য পুরো ইতালিতে চলবে না। শুধুমাত্র ওই নির্দিষ্ট শহরটিতেই পন্য কেনা-বেচার ক্ষেত্রে ব্যবহার করা হবে। ওই শহরের বাইরে নয়।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবল রাজপুত্র দিয়োগো ম্যারাডোনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইতালিতে ম্যারাডোনার নামে ব্যাংক নোট চালু

আপডেট সময় ০৭:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১