ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিএসজির জয়ের ম্যাচে নেইমারের ইনজুরি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফেঞ্চ কাপে বুধবার রাতে রাউন্ড অব-৬৪ এর ম্যাচে কায়েনকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। তবে, এই ম্যাচে পিএসজি জিতলেও ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন দলটির অন্যতম সেরা তারকা নেইমার। যে কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অনিশ্চিত নেইমার। আগামী ১৬ ফেব্রুয়ারি মুখোমুখি হবে পিএসজি-বার্সেলোনা।

এই ম্যাচে পিএসজির অধিনায়কের দায়িত্বে ছিলেন নেইমার। ম্যাচে তাকে কয়েকবার ফাউল করা হয়। তিন মিনিটে তাকে ফাউল করা হয় দুইবার। দ্বিতীয় ফাউল করেছিলেন স্টিভ ইয়াগো। বিষয়টি নিয়ে খুবই বিরক্ত হয়েছিলেন নেইমার। কায়েনের খেলোয়াড়দের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। ৫৭তম মিনিটে তিনি বাধ্য হয়ে মাঠ ছেড়ে উঠে যান।

পিএসজি কোচ মাউরিসিও পোচেত্তিনো বলেন, ‘নেইমার ঊরুতে চোট পান। স্ক্যানের পর আমরা বুঝতে পারব তার অবস্থা। বিপক্ষ দলের খেলোয়াড়দের খেলার ধরন নিয়ে আমি কথা বলতে চাই না।’

তিনি বলেন, ‘আমাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। পিএসজির প্রতিটি ম্যাচই জেতা উচিত। আমরা যদি এই ম্যাচে হারতাম তাহলে আপনারা সমালোচনা করতেন। আমরা দল নির্বাচনের পূর্বে ভালোভাবে বিশ্লেষণ করি। আমরা সেরা দলটিই বাছাই করার চেষ্টা করি।’

এদিন ম্যাচের ৪৯তম মিনিটে পিএসজির জয়সূচক গোলটি করেন ময়সে কিন। এই জয়ের ফলে রাউন্ড অব-৩২ তে উঠে গেছে পিএসজি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পিএসজির জয়ের ম্যাচে নেইমারের ইনজুরি

আপডেট সময় ০৮:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১