ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরগুনায় স্বামী হত্যার ৯ মাস পর রহস্য উদঘাটন, স্ত্রীসহ গ্রেফতার ২

আকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার ঢলুয়া ইউনিয়নের বড়ইতলা গ্রামের নাসির হত্যার ৯ মাস ১৯ দিন পরে গ্রামবাসীর সহায়তায় পুলিশ হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় নাসিরের স্ত্রী ফাতিমা মিতু (২৪) ও তার পরকীয়া প্রেমিক রাজুকে (২০) বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু নাসিরকে হত্যার কথা স্বীকার করেছে।

জানা গেছে, গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন নাসির। তবে তার স্ত্রী ফাতিমা মিতু মাদকাসক্ত বলে জানা গেছে। নেশাগ্রস্ত হওয়ায় স্বামীর কাছ থেকে টাকা না পেয়ে তাকে হত্যার পরিকল্পনা করে মিতু। পরকীয়া প্রেমিক রাজুকে নিয়ে স্বামী নাসিরকে হত্যার পরিকল্পনা অনুসারে ২০২০ সালে ২৪ মে রাতে ভাতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। পরে নাসির ঘুমে অচেতন হয়ে পরে। রাত ১১টার দিকে রাজুকে মোবাইল করে বাসায় ডেকে আনে মিতু।

এরপর ঘুমের মধ্য বালিশ চাপা দিয়ে নাসিরকে শ্বাসরোধ করে হত্যা করে রাজুকে বাইরে পাঠিয়ে মিতু কান্নাকাটি শুরু করে। তার কান্নার শব্দে প্রতিবেশীরা জড়ো হয়। এসময় মিতু জানায়, তার স্বামী হার্ট অ্যাটাক করে মারা গেছেে। রাতে নাসিরের ভাই জলিলসহ আত্মীয়স্বজনরা উপস্থিত হলে তাদেরকেও মিতু জানায় স্টোক করে নাসির মারা গেছে। পরের দিন জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এদিকে, নাসিরের ভাই জলিল গ্রামবাসীর কাছ তথ্য নিয়ে গোপনে পুলিশের সাথে যোগাযোগ করে। পুলিশের নিকট মিতু ও রাজুর হত্যা পরিকল্পনার অডিও রেকর্ড হস্তান্তর করা হলে পুলিশ হত্যা রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, প্রাথমিক অনুসন্ধানে নাসির হত্যার সাথে মিতু ও তার পরকীয়া প্রেমিক রাজুর সম্পৃক্ততা পাওয়ায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে নাসিরের ভাই জলিল বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলার তদন্ত চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরগুনায় স্বামী হত্যার ৯ মাস পর রহস্য উদঘাটন, স্ত্রীসহ গ্রেফতার ২

আপডেট সময় ০৬:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১