ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেষ মুহূর্তের গোলে হার এড়ালো চট্টগ্রাম আবাহনী

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে চট্টগ্রাম আবাহনী। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে গোল দিয়ে উত্তর বারিধারার বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে দলটি।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ৪০তম মিনিটে এগিয়ে যায়। মোনায়েম খান রাজুর ফ্রি কিক থেকে হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মে।

তবে বিরতির পর ম্যাচের ফিরতে সময় নেয়নি উত্তর বারিধারা। ৫৭তম মিনিটে সুজন বিশ্বাসের ছোট পাস ধরে ডি-বক্সের ভেতরে থাকা আরিফ হোসেন নিজে শট না নিয়ে ডান দিকে ফাঁকায় থাকা সুমন রেজাকে বাড়ান। সেখান থেকেই অনায়াসে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

প্রথমে পিছিয়ে পড়া উত্তর বারিধারা ৭৪তম মিনিটে লিড নেয়। মনির আলমের ভুল পাস থেকে বল পেয়ে আরিফ ডান দিকে আক্রমণে উঠে উজবেকিস্তানের ডিফেন্ডার পুলাতোভ শুকুর আলিকে কাটিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন।

হারের শঙ্কায় থাকা চট্টগ্রাম আবাহনী দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্বস্তির গোল পায়। চিনেডু ম্যাথিউয়ের বাড়ানো বল ধরে কাওসার আলি রাব্বীর প্রথম শট গোলরক্ষক ফেরালেও শেষ রক্ষা হয়নি। ফিরতি শটে ঠিকই লক্ষ্যভেদ করেন তিনি।

লিগে সাত ম্যাচে দ্বিতীয় ড্র করা চট্টগ্রাম আবাহনীর ৮ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে। ছয় ম্যাচে তৃতীয় ড্র করা উত্তর বারিধারার ৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দশে। টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেষ মুহূর্তের গোলে হার এড়ালো চট্টগ্রাম আবাহনী

আপডেট সময় ০৮:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১