ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে উড়ছে বসুন্ধরা কিংস। নিজেদের সপ্তম রাউন্ডের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ০-৩ গোলে বিধ্বস্ত করেছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন রবিনহো, রাউল বেসেরা ও আলম সবুজ।

সোমবার কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলতে নেমে প্রথম থেকে আধিপত্য বিস্তার করে খেলে বসুন্ধরা। যার ফল পেতেও সময় লাগেনি। খেলার ১০তম মিনিটেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহোর গোলে লিড পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা। ফর্মে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকার বেসেরা গোলটি করেন। পরে দ্বিতীয়ার্ধে ৭৫তম মিনিটে আলম সবুজের গোলে জয় নিশ্চিত করে বসুন্ধরা কিংস।
এনিয়ে লিগে খেলা ৭টি ম্যাচই জিতে নিল বসুন্ধরা কিংস। যেখানে তাদের পয়েন্ট ২১। ৫ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে শেখ জামাল। আর ৬ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে আছে মুক্তিযোদ্ধা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

আপডেট সময় ০৭:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১