ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে গলাটিপে হত্যা, ৯৯৯-এ ফোন পেয়ে স্বামীকে ধরল পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:  

পারিবারিক কলহের জের ধরে মুন্সিগঞ্জ সদর উপজেলায় পারুল বেগম নামে ৪২ বছর বয়সী এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে।

রবিবার দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের কাছ থেকে ৯৯৯-এ ফোন পেয়ে ভোররাতে নিহতের স্বামী আলমগীর খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক আলমগীর ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার মোসলেম বেপারির ছেলে। তারা কাশিপুর এলাকায় মালেক বেপারির জায়গা ভাড়া নিয়ে বাড়ি তৈরি করে বসবাস করছিল।

মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গৃহবধূ পারুলের সঙ্গে স্বামী আলমগীরের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। রবিবার রাতে দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তর্কি হয়। এর একপর্যায়ে আলমগীর গলাটিপে স্ত্রী পারুলকে হত্যা করে। স্থানীয়দের কাছ থেকে ৯৯৯-এ কল পেয়ে ভোর তিনটার দিকে হত্যাকাণ্ডে অভিযুক্ত স্বামী আলমগীরকে আটক করে পুলিশ। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীকে গলাটিপে হত্যা, ৯৯৯-এ ফোন পেয়ে স্বামীকে ধরল পুলিশ

আপডেট সময় ১২:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১