ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক টেনিস কাপে চ্যাম্পিয়ন জাতিসংঘ দল

আকাশ স্পোর্টস ডেস্ক:    

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত প্রথম বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক টেনিস কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো জাতিসংঘ দল। আর রানার্স আপ হয়েছে সুইডেন দূতাবাস দল।

৩০ জানুয়ারি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শুরু হওয়া এ টুর্নামেন্টে ঢাকার ভূটান, সুইডেন, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকরা অংশ নেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং ডিপ্ল্ম্যোাটিক কোরের ডিন রেভারেন্ড জর্জ কোচোরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারির সময় প্রমাণিত হয়েছে সব দেশ ও সংস্থার মধ্যে পারস্পারিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি করা প্রয়োজন। করোনা মহামারির কারণে এবার মাত্র ৮টি দল অংশগ্রহণ করলেও ভবিষ্যতে অনেক দেশের কূটনীতিক অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক টেনিস কাপে চ্যাম্পিয়ন জাতিসংঘ দল

আপডেট সময় ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১