ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

শাহজালাল বিমানবন্দর থেকে ১৯টি আগ্নেয়াস্ত্র জব্দ

অাকাশ নিউজ ডেস্ক:

বিমানবন্দরের ফ্রেইট ইউনিটে মঙ্গলবার ১৯টি আমদানি নিষিদ্ধ পিস্তল জব্দ করা হয়েছে। এই অস্ত্রের আমদানিকারক মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি। এক চালানে ইতালি থেকে মোট ৫৮টি অস্ত্র নিয়ে আসে এই আমদানিকারক। আমদানিনীতি আদেশ অনুযায়ী পুরানো ও অকার্যকর অস্ত্র আনার ওপরে নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে গেলো ৯ জুলাই ২টি পিস্তল জব্দ করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের অস্ত্র বিশেষজ্ঞরা আজকের অস্ত্র পরীক্ষার সময় উপস্থিত ছিলেন। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান এ তথ্য নিশ্চিত করেন।

অস্ত্র পরীক্ষা করে দেখা যায়, ১৯টি অস্ত্র পুরানো ও ফ্যাব্রিকেটেড। একইসঙ্গে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন। এই অনিয়মের কারণে শুল্ক আইনের বিধান অনুসারে আজকেরসহ মোট ২১টি অস্ত্র জব্দ হলো।

এগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি এবং বাকি ৫টি এইচকেফোর ব্র্যান্ডের। এ অস্ত্রগুলোর বিষয়ে শুল্ক গোয়েন্দাদের পক্ষ থেকে তদন্ত করা হবে বলেও জানান মহাপরিচালক মইনুল খান।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

শাহজালাল বিমানবন্দর থেকে ১৯টি আগ্নেয়াস্ত্র জব্দ

আপডেট সময় ০২:৩৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭