ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাশিয়ার বিরোধী নেতা নাভালনির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

অর্থ আত্মসাতের মামলায় স্থগিত দণ্ড চলাকালে নিয়মিত পুলিশের কাছে হাজিরা না দেয়ায় পুতিনের কট্টর সমালোচক ও বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার আদালত।

আদালতের রায়ে বলা হয়েছে, সাজা স্থগিতের শর্ত লঙ্ঘন করেছেন নাভালনি। এই কারণে স্থগিত দণ্ডই কারাদণ্ডে রুপান্তরিত হয়েছে। খবর সিএনএনের

গত আগস্টে বিষপ্রয়োগ করে হত্যাচেষ্টা করা হয় নাভালনিকে। গুরুতর অসুস্থ অবস্থায় জার্মানিতে কয়েক মাসের চিকিৎসা নেন। চিকিৎসা শেষে ১৭ জানুয়ারি দেশে ফিরেই গ্রেপ্তার হন তিনি।

এই মামলায় সাজা হওয়ার পর এক বছর গৃহবন্দি দশায় কাটিয়েছেন নাভালনি। রায় অনুযায়ী, ওই এক বছর মোট কারাদণ্ড থেকে বাদ যাবে।

আদালতে বক্তব্যে প্রেসিডেন্ট পুতিনকে ‘বিষ প্রয়োগকারী’ আখ্যায়িত করেছেন নাভালনি। তার ওপর এই হামলার জন্য তাকে দায়ী করেছেন তিনি।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেন নাভালনির সমর্থকরা। আদালতের বাইরে জড়ো হওয়ার চেষ্টা করেন তারা। তবে পুরো এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল।এ সময় নাভালনির তিন শতাধিক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। নাভালনির কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন নাভালনির আইনজীবী।

তার সাজা ঘোষণার কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মহল। কাউন্সিল অব ইউরোপ এই রায়কে অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব একে ‘ন্যায়ভ্রষ্ট’ আখ্যায়িত করেছেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, এই রায় জনগণের স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি আঘাত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন অবিলম্বে নাভালনির নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। ‘জনগণের অধিকার রক্ষায় ব্যর্থতার’ জন্য রাশিয়াকে জবাবদিহির আওতায় আনতে মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন তিনি।

রাশিয়ায় ফিরে গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করছে নাভালনির সমর্থকরা। এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার বিরোধী নেতা নাভালনির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

আপডেট সময় ১২:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১