ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জন্মদিনে মুম্বাইয়ে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ে ব্যস্ত শুভ

আকাশ বিনোদন ডেস্ক :  

ক্যারিয়ারের সবচেয়ে দারুণ সময় কাটাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে নিয়ে নির্মাণাধীন বায়োপিকে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করছেন তিনি।

গত মাসে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটির শুটিংয়ের জন্য মুম্বাই গিয়েছেন শুভ। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) তার জন্মদিন কাটছে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে।

মুম্বাই থেকে শুভ জানান, ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ে ব্যস্ত সময় কাটছে তার।

মুম্বাই যাওয়ার আগে চলচ্চিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। জানান, ২০ থেকে ২৪ জানুয়ারি ওয়ার্কশপের পর ২৫ জানুয়ারি বায়োপিকটির শুটিং শুরু করবেন তিনি। সেখানে তার শুটিং চলবে এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত। এরপর বাংলাদেশে শুটিং হবে সেপ্টেম্বর মাসে।

১৯৮২ সালে ২ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে আরিফিন শুভর জন্ম। ২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। এর কয়েক বছর পর মোস্তফা সরয়ার ফারুকীর ‘হ্যাঁ-না’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার।

বড় পর্দায় আরিফিন শুভ প্রথম হাজির হন খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ চলচ্চিত্রের মাধ্যমে। এটি মুক্তি পায় ২০১০ সালে। এরপর ২০১৩ সালে শাফিউদ্দিন শাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রে খলচরিত্রে দেখা যায় তাকে।

তবে একক নায়ক হিসেবে শুভর প্রথম চলচ্চিত্র দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’। এতে তার বিপরীতে অভিষেক হয় চিত্রনায়িকা আইরিন সুলতানার। এরপর ‘অগ্নি’, ‘কিস্তিমাত’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘ওয়ার্নিং’, ‘ভালো থেকো’, ‘তারকাঁটা’, ‘মুসাফির’, ‘নিয়তি’, ‘প্রেমী ও প্রেমী’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেন দর্শক মাতান তিনি।

২০১৭ সালের দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আরিফিন শুভ।

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত শুভর ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের দুই পর্ব মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া তার অভিনীত ‘কন্ট্রাক্ট’ শিরোনামে ওয়েব সিরিজটিও মুক্তি পাবে শিগগিরই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জন্মদিনে মুম্বাইয়ে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ে ব্যস্ত শুভ

আপডেট সময় ১১:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১