ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

‘আমেরিকা এখন যা করছে, বাংলাদেশ তিন মাস আগেই তা করেছে’

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্কের ব্যবহার নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমেরিকা যে কাজ করেছে তিন মাস পরে, আমাদের দেশ সেই কাজ করেছে তিন মাস আগেই।

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাক‌ক্ষে করোনাভাইরাসের ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পাদনে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক এস এম ফেরদৌসের এ সভায় সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিনই তিনি ১৫টি এক্সিকিউটিভ অর্ডার পাস করেন। তার মধ্যে মাস্কের ব্যবহার প্রথমেই এসেছে। অর্থাৎ সে দেশেও সেবা পেতে হলে মাস্ক ব্যবহার করতে হবে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের করোনা মোকাবিলার পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে। সাউথ এশিয়ায় বাংলাদেশ করোনা মোকাবিলায় প্রথমে রয়েছে।

সভায় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল আমীন আখন্দ, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার ছানুসহ জেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’

‘আমেরিকা এখন যা করছে, বাংলাদেশ তিন মাস আগেই তা করেছে’

আপডেট সময় ১২:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১