ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি

আইইবি-হাইটেক পার্কের যৌথ উদ্যোগে শুরু ইউনিবেটর

আকাশ আইসিটি ডেস্ক : 

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ঢাকা কেন্দ্র ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে শুরু হলো ‘ইউনিবেটর’ কর্মসূচি। মেন্টর ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৯ জানুয়ারি) ভৌত ও অনলাইন অবকাঠামোর মাধ্যমে আইইবি মিলনায়তন থেকে ইউনিবেটর কর্মসূচির উদ্বোধন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এর উদ্বোধন ঘোষণা করেন।

কর্মসূচির উদ্বোধন করে জুনাইদ আহমেদ পলক বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা যে জ্ঞাননির্ভর জাতি গড়ে তুলতে চাই, তার জন্য সরকার, একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি দরকার। এ তিনটি অংশীদার একত্রিত হয়ে কাজ করলে আমাদের লক্ষ্য পূরণ হবে। তখন আমাদের মাথাপিছু আয় হবে ১২ হাজার ডলারের বেশি। সেই লক্ষ্যপূরণেই আমরা আইইবির সঙ্গে কাজ শুরু করি।

পলক আরও বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের মাঝেও সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের ভালো ভালো আইডিয়া থাকতে পারে। সেই আইডিয়াকে বাণিজ্যিকীকরণ পর্যন্ত যে দীর্ঘ প্রক্রিয়া আছে সেটা যেন সুসম্পর্ক করতে পারে তার জন্যই আমরা ইনকিউবেশন কর্মসূচি হাতে নিয়েছি। তার পাশাপাশি এবার মেন্টরিং উন্নয়নের কর্মসূচি হাতে নিলাম।

সংবাদ সম্মেলনে ইউনিবেটর কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কনসালট্যান্ট আশিকুর রহমান রূপক।

তিনি বলেন, এ আয়োজনের তিনটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে মেন্টরিং দক্ষতা বৃদ্ধি, একটি পরিকল্পিত প্রতিযোগিতা এবং একাডেমিকদের থেকে বাজারে নতুন নতুন স্টার্টাপ নিয়ে আসা। এ কর্মসূচি অন্তত এক কোটি মানুষের কাছে পৌঁছাবে বলে আমাদের আশাবাদ। একই সঙ্গে ২০ জন মেন্টর এবং ১০টি স্টার্টাপ উঠে আসবে বলেও আমরা অনুমান করছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমসহ আইইবির ঊর্ধ্বতন প্রকৌশলীরা বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

আইইবি-হাইটেক পার্কের যৌথ উদ্যোগে শুরু ইউনিবেটর

আপডেট সময় ০৯:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১