ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মোহামেডান-আবাহনীর রোমাঞ্চকর ড্র

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফেডারেশন কাপের গ্রুপ পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছিল ঢাকা আবাহনী লিমিটেডে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ফর্মে থেকে চিরশত্রুদের মুখোমুখি হয়েছিল মারিও লেমোসের শিষ্যরা।

কিন্তু দুই দুইবার এগিয়ে গিয়েও জয়ের দেখা পেলো না আবাহনী। সোলেয়মান দিয়াবাতের জোড়া গোলে লিগের ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-২ ব্যবধানের রোমাঞ্চকর ড্র করেছে মোহামেডান।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাবের লড়াই দেখতে জড়ো হয়েছিল অসংখ্য দর্শক। এই দৃশ্য যেন বাংলাদেশের সোনালী সময়ের ফুটবলকে স্মরণ করিয়ে দেয়। মোহামেডান-আবাহনীর খেলোয়াড়রাও নিরাশ করেনি সমর্থকদের। রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে দুই দল।

সাম্প্রতিক সময়ের শক্তিমত্তায় এগিয়ে ছিল আবাহনী। লিগে এর আগের তিন ম্যাচের তিনটিতে দাপুটে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে তারা। অন্যদিকে মোহামেডান জয়ের পাশাপাশি হারের স্বাদও নিয়ে নিয়েছিল। গত ফেডারেশন কাপেও তারা বিধ্বস্ত হয়েছে আবাহনীর হাতে। তবে এবার কোনো ছাড় দিল না শন লেনের শিষ্যরা।

১৪তম মিনিটে ফ্রান্সিসকো তোরেসের গোলে এগিয়ে যায় আবাহনী। কিন্তু সেই ব্যবধান তারা ধরে রাখতে পারল মাত্র ৩ মিনিট। মোহামেডানকে সমতায় ফেরান দিয়াবাতে। প্রথমার্ধে ফের এগিয়ে যায় আবাহনী। এবারের গোলটি আসে জুয়েল রানার পা থেকে।

তবে বিরতি থেকে ফিরেই গোল শোধ করে দেয় মোহামেডান। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে হার থেকে রক্ষা করেন দিয়াবাতে।

লিগে প্রথম ড্রয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে আবাহনী। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে সাতে। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্সিজেন সংকটে ৭৮ যাত্রী ছাড়াই উড়ল মালয়েশিয়া এয়ারলাইনস

মোহামেডান-আবাহনীর রোমাঞ্চকর ড্র

আপডেট সময় ০৭:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১