ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘এগুলো দলের ভেতরের কথা, বাইরে কীভাবে আসে’

আকাশ স্পোর্টস ডেস্ক:  

চলতি বছরের শুরুতেই তৃতীয় সন্তানের বাবা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানান সাকিব আল হাসান। মার্চের তৃতীয় সপ্তাহে তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

২২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সেই সময়ে নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ মিস করতে পারেন সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, তৃতীয় সন্তান জন্মের সময়ে স্ত্রীর পাশে থাকতে ছুটির জন্য জাতীয় দলের নির্বাচকদের মৌখিকভাবে জানিয়েছেন সাকিব।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে নিউজিল্যান্ড সফরে যাওয়া না যাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, এ ব্যাপারে এখনই বলা যাবে না। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ভালোভাবে ধারণা পাওয়া যাবে। তবে এগুলো আসলে ভেতরের কথা, বাইরে কীভাবে আসে- সেটাও আমি জানি না। টিম ম্যানেজমেন্টের সঙ্গে যখন একান্ত আলোচনা হবে, তখনই বোঝা যাবে।

তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ৫১ রান করার পর বোলিংয়ে কুঁচকিতে চোট পান সাকিব। চোট নিয়েই মাঠ ছাড়েন তিনি। খেলা শেষে সিরিজ সেরার পুরস্কার জেতা সাকিব নিজের চোট নিয়ে বলেন, এখনো খুব একটা ভালো মনে হচ্ছে না। ২৪ ঘণ্টা না গেলে ভালোভাবে কিছু বলা সম্ভব নয়। সিরিজের পারফরম্যান্সে আমি খুবই খুশি। তবে শেষ ম্যাচে পুরোটা সময় মাঠে থাকতে পারলে আরও ভালো লাগত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘এগুলো দলের ভেতরের কথা, বাইরে কীভাবে আসে’

আপডেট সময় ০৯:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১