ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানি এয়ারলাইন্সে ভ্রমণ না করতে স্টাফদের প্রতি জাতিসংঘের নির্দেশনা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানি কোনও এয়ারলাইন্সের ফ্লাইটে ভ্রমণ করার ক্ষেত্রে স্টাফদের প্রতি সতর্কতা জারি করেছে জাতিসংঘ।

সম্প্রতি পাকিস্তানি পাইলটদের লাইসেন্স কেলেঙ্কারির পর এই সতর্কতা জারি করল জাতিসংঘ। খবর অনলাইন সিম্পল ফ্লাইংয়ের।

ইতিমধ্যে ভুয়া লাইসেন্স নিয়ে প্লেন চালানোর জন্য বেশ কয়েকজন পাকিস্তানি পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনটা হয়েছে দেশে ও দেশের বাইরে। জাতিসংঘ এক্ষেত্রে একটি বিবৃতিতে পাকিস্তানের ১৪টি বিমান সংস্থার নাম উল্লেখ করেছে। তার মধ্যে রয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)।
পাকিস্তানের কিছু পাইলটের লাইসেন্স কেলেঙ্কারিতে বেশ কিছু দেশ ব্যবস্থা নিয়েছে। অবশেষে এর সঙ্গে যুক্ত হল জাতিসংঘ।

উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল বিষয়ক মন্ত্রী গোলাম সারওয়ার খান বলেন, পাকিস্তানের শতকরা প্রায় ৩০ ভাগ পাইলটের রয়েছে ভুয়া লাইসেন্স। তারা বিমান চালানোর জন্য যোগ্যতাসম্পন্ন নন। তার এমন স্বীকারোক্তি বিশ্বজুড়ে বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে একটি হতাশার সৃষ্টি করে। বৃদ্ধি পায় নিরাপত্তা ইস্যু নিয়ে ভয়াবহ এক আতঙ্ক। এ অবস্থার প্রেক্ষিতে দেশটির সরকারি বিমান সংস্থা পিআইএ দ্রুততার সঙ্গে মোট ৪৩৪ জন পাইলটের মধ্য থেকে ১৫০ জনকে সাময়িক বরখাস্ত করে। তাদের বিরুদ্ধে ভুয়া লাইসেন্স ব্যবহারের অভিযোগ আছে। এর অর্থ হল পাকিস্তানের শতকরা প্রায় ৩৫ ভাগ পাইলট বিমান চালাতে যোগ্যতা রাখেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানি এয়ারলাইন্সে ভ্রমণ না করতে স্টাফদের প্রতি জাতিসংঘের নির্দেশনা

আপডেট সময় ০৫:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১