ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মোহামেডান-শেখ রাসেল ম্যাচ ড্র

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ঢাকা মোহামেডান এবং শেখ রাসেল ক্রীড়া চক্র মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচে দলের হয়ে যথাক্রমে একটি করে গোল করেন সুলেমান দিয়াবাতে এবং জিয়াকার্লো লোপেজ রদ্রিগেজ।

বাংলাদেশ প্রিমিয়িার লিগ(বিপিএল) ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে জয়ের উদ্দেশে খেলতে নামে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে ছিল তারাই। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে প্রতিপক্ষের রক্ষণভাগকে। কিন্তু ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না দলটি।

অতপর প্রথমার্ধের যোগ করা সময়ে মোহামেডানকে স্পট কিক থেকে এগিয়ে নেন দিয়াবাতে। ডি-বক্সে সোহেল রানার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৫৬তম মিনিটে সমতার স্বস্তি ফিরে শেখ রাসেলের তাবুতে। বখতিয়ার দুইশবেকভের ফ্রি কিক হেমন্ত সেন্ট বিশ্বাস হেড করার পর বিপু লাফিয়ে উঠলেও বল গ্লাভসে নিতে পারেননি। হেডে লক্ষ্যভেদ করেন লোপেজ।

শেষ দিকে মোহামেডানের রক্ষণে চাপ বাড়ায় শেখ রাসেল। ৮২তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে লোপেজের শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। কিন্তু পুরো ম্যাচে আর কোনো গোল হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহামেডান-শেখ রাসেল ম্যাচ ড্র

আপডেট সময় ০৮:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১