ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইসরাইল ফিলিস্তিনের দক্ষিণ গাজা উপত্যাকায় বিমান হামলা চালিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সমুদ্র উপকূলবর্তী ওই এলাকা থেকে ইসরাইলের ভূখণ্ডে রকেট হামলা চালানোর জবাবে ইসরাইল পাল্টা ওই হামলা চালায়।

ফিলিস্তিনের সূত্র জানিয়েছে, ইসরাইল দক্ষিণ শহর রাফার কৃষি ক্ষেত এবং খান ইউনিসের আল কারারা শহরের মসজিদ এলাকার ভূমিতে ওই হামলা চালায়।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে , আশদোদের দক্ষিণ শহরের উপকূলে দুইটি রকেট হামলা চালানো হয় গাজা উপত্যাকা থেকে। জবাবে ইসরাইলের যুদ্ধবিমান গাজায় টানেলসহ হামাসের স্থাপনায় হামলা চালায়। হামাসের রকেট হামলায় ইসরাইলের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি উল্লেখ করে বলা হয়, রকেটি দুটি ভূমধ্য সাগরে নিক্ষিপ্ত হয়।

অন্যদিকে, ফিলিস্তিনের নিরাপত্তারক্ষা বাহিনী জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় বস্তুগত কিছু ক্ষতি হলেও প্রাণহানীর কোনো ঘটনা ঘটেনি।

গত বছরের আগস্টে কাতারের মধ্যস্থতায় হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ বিরতির হলেও সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি সহিসংতার ঘটনা ঘটেছে। হামাস ইসরাইলের সঙ্গে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি পালন করলেও গাজা উপত্যাকা থেকে কোনো হামলা হলে ইসরাইল তার জন্য হামাসকে দায়ী করে থাকে।

হামাস ফিলিস্তিনের ফাতাহ’র কাছ থেকে সামরিক অভ্যূত্থানের মাধ্যমে ২০০৭ সালে গাজা উপত্যাকা দখলে নিলে মিশর-ইসরাইল গাজার ওপর বিমান, ভূমি এবং নৌ-অবরোধ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলা

আপডেট সময় ০৭:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১