ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলায় নিহত বেড়ে ৪

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকদের সহিংস বিক্ষোভের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রথমেই এক নারীর মৃত্যু হয়।

তিনি সাবেক মার্কিন সেনা সদস্য অ্যাশলি ব্যাবিট। এরপর হামলায় গুরুতর আহত আরও তিনজন নিহত হন। তাদের মধ্যে একজন নারী এবং দু’জন পুরুষ।

ওয়াশিংটন ডিসির পুলিশ জানায়, ক্যাপিটল ভবনে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন।

এ সহিংস হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে কারফিউ ভাঙার কারণে।

প্রসঙ্গত, হামলার ঘটনার পর থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ওয়াশিংটন ডিসি ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্য ভার্জিনিয়ায় কারফিউ জারি করা হয়। এছাড়া, শহরজুড়ে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলায় নিহত বেড়ে ৪

আপডেট সময় ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১