ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রস্তুত থাকুন, যে কোনও মুহূর্তে যুদ্ধ বাঁধতে পারে : শি জিনপিং

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

এখনও উত্তপ্ত লাদাখ পরিস্থিতি। সেখানে এই প্রবল শীতেও সেনা মোতায়েন রয়েছে ভারত ও চীনের। এই পরিস্থিতিতে ফের একবার উত্তেজনার পারদ চড়িয়ে দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি তিনি চীনা সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যুদ্ধের প্রস্তুতির। সেই সঙ্গে সেনাকর্মকর্তাদের ‘কমব্যাট’ ট্রেনিংয়ের উপর জোর দিতেও নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট জিনপিং আরও জানিয়েছেন, যে কোনও মুহূর্তে যুদ্ধ বাঁধতে পারে। প্রস্তুত থাকুন। এদিকে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনা প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন সেনাদের যেন নিত্য নতুন অস্ত্র ব্যবহার ও পরিকল্পনামাফিক যুদ্ধের ট্রেনিং দেওয়া হয়। এর জন্য প্রশিক্ষণের আদবকায়দা বদলের অনুমতিও দিয়েছেন তিনি। এমনকি বিভিন্ন বাহিনীকে একযোগে ট্রেনিংয়ের ব্যবস্থাও করতে বলেছেন চিনা প্রেসিডেন্ট।

উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট পদাধিকার বলে সেনাবাহিনীল কমান্ডার-ইন-চিফ। ২০২০ সালের মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্ত নিয়ে ভারত-চীনের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এরমধ্যে একবার দু’দেশের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়েছে। তাতে ভারতের ২২ জন সেনা নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রস্তুত থাকুন, যে কোনও মুহূর্তে যুদ্ধ বাঁধতে পারে : শি জিনপিং

আপডেট সময় ০৯:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১