ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাইজারে জঙ্গি হামলায় নিহত কমপক্ষে ৭০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নাইজারের সীমান্তবর্তী এলাকার দুই গ্রামে জঙ্গিদের হামলায় অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

রোববার (৩ জানুয়ারি) দেশটির নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, শনিবার (২ জানুয়ারি) চমবাঙ্গু গ্রামে হামলার ঘটনায় অন্তত ৪৯ বাসিন্দা নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে, নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, জারুমদারে গ্রামে হামলার ঘটনায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন।

দেশটির সরকার এ হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ‘আল কায়েদা’ এবং ‘ইসলামিক স্টেট (আইএস)’ এর জঙ্গিরা প্রায়ই হামলা চালায়। দেশটির পশ্চিমাঞ্চলে মালি ও বুরকিনা ফাসো সীমান্তবর্তী এলাকায় এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে নাইজেরিয়া সীমান্তবর্তী এলাকায় জঙ্গি হামলার ঘটনায় গত বছরই হাজারও মানুষ নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাইজারে জঙ্গি হামলায় নিহত কমপক্ষে ৭০

আপডেট সময় ০১:৩৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১