ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘উদ্বিগ্ন নই, মার্কিন পারমাণবিক সাবমেরিন ঘায়েলের সক্ষমতা ইরানের আছে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সাইয়্যেদ আমির হোসেন কাজিযাদেহ হাশেমি বলেছেন, আমরা উদ্বিগ্ন নই। আমেরিকার পরমাণু শক্তি চালিত সাবমেরিন শিকারের সক্ষমতা ইরানের রয়েছে। পারস্য উপসাগরে মার্কিন পারমাণবিক সাবমেরিন ইউএসএস জর্জিয়ার অবস্থানের খবরের বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। খবর পার্সটুডের।

নিউজ চ্যানেল ‘রাশা টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, মার্কিন সাবমেরিনকে ঘায়েল করার সক্ষমতা ইরানের রয়েছে, এ কারণে পারস্য উপসাগরে আমেরিকার সাম্প্রতিক সামরিক তৎপরতার বিষয়ে তেহরান উদ্বিগ্ন নয়। পারস্য উপসাগরে বিদেশি শক্তির উপস্থিতি প্রসঙ্গে ইরানের ডেপুটি স্পিকার বলেন, এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি নতুন কিছু নয়।

তিনি আরও বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। যেখানেই এই দুই দেশের উপস্থিতি রয়েছে সেখানেই দখলদার ইসরাইলের প্রভাব রয়েছে। এসব ঘাঁটি নামে আমেরিকা ও ব্রিটেনের হলেও কার্যত এগুলোর নিয়ন্ত্রণ ইসরাইলের হাতে। তবে ইরান কখনোই ইসরাইলকে রাষ্ট্র বা সরকার হিসেবে স্বীকৃতি দেয় না।

তিনি বলেন, যখন ইরানের হাতে প্রতিরক্ষা প্রযুক্তি ও অস্ত্র ছিল না তখনি আমেরিকা ও ইসরাইল কিছু করতে পারেনি, আর এখনতো ইরানের কাছে সব কিছুই আছে। সাইয়্যেদ আমির হোসেন কাজিযাদেহ হাশেমি বলেন, এর আগে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ড্রোন ধ্বংস করে দিয়েছি, এখন প্রয়োজনে পারস্য উপসাগরের তলদেশে মার্কিন সাবমেরিনও শিকার করতে পারব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘উদ্বিগ্ন নই, মার্কিন পারমাণবিক সাবমেরিন ঘায়েলের সক্ষমতা ইরানের আছে’

আপডেট সময় ১১:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০