ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাকরি দেয়ার নামে তারা টাকা হাতিয়ে নিতো

আকাশ জাতীয় ডেস্ক:  

চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে সাভারের একটি প্রতিষ্ঠান থেকে দুই নারীসহ ৭ প্রতারককে গ্রেপ্তার ও ১২ ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম হোসেন, সোহেল রানা, আজিজুল ইসলাম, সোহান, জাহাংগীর হোসেন, ফারহানা আক্তার সীমু, তাসলিমা আক্তার।

র‌্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, ‘তরিকুল ফোরস্টার সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। পরে সাভার থানার তেঁতুলঝোড়া কলেজ মোড় এলাকায় ওই প্রতিষ্ঠানের অফিসে অভিযান চালায় র‌্যাব। এ সময় ১২ জন ভুক্তভোগীকে উদ্বার করা হয় ও চাকরি দেয়ার নামে প্রতারণার দায়ে ভুয়া নিয়োগদাতা চক্রের ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় ‘তরিকুল ফোরস্টার সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ অফিস থেকে ২শ কপি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, ৫টি অব্যাহতির ফরম, ৩০টি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির ব্যানার, ৩ টি যোগদানপত্র ও ১টি রেজিস্টার খাতা জব্দ করা হয়। এছাড়া ৬টি মোবাইল ফোন ও কমপিউটার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা বিভিন্ন অফিসে চাকরি দেয়ার নামে টাকা নিতো। এরপর একটি ভুয়া নিয়োগপত্র দিয়ে অফিসের ঠিকানায় পাঠানো হতো। কিন্তু ভুক্তভোগীরা সেসব অফিসে গিয়ে কাজে যোগ দিতে পারে না। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে ভয়-ভীতি দেখিয়ে অফিস থেকে তাড়িয়ে দেয়া হতো।

গ্রেপ্তার প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে সাভার থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাকরি দেয়ার নামে তারা টাকা হাতিয়ে নিতো

আপডেট সময় ০৫:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০