ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মুভিং বাংলাদেশ’ নিয়ে আসছেন নুহাশ হুমায়ূন

আকাশ বিনোদন ডেস্ক : 

এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন। এর আগে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক-বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। তার অভিষেক চলচ্চিত্রের নাম ‘মুভিং বাংলাদেশ’।

তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প দেশের পাঠাও অ্যাপ নিয়ে। পাঠাও অ্যাপের যাত্রা শুরু ও শহরের জীবন নিয়ে এর গল্পটি আঁকা হয়েছে।

নগরীর যানজটে অতিষ্ঠ হয়ে একদল তরুণ উপায় বের করতে গিয়ে তৈরি করে একটি অ্যাপ। যার নাম পাঠাও। দেশে পাঠাও অ্যাপের যাত্রা শুরু ও শহুরে জীবন এর গল্পে উঠে আসবে।

নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে তরুণ এই নির্মাতা বলেন, দীর্ঘ দিন ধরে এই চলচ্চিত্র নিয়ে কাজ করছি। কিন্তু এই প্রজেক্টি গোপন রাখা খুব কঠিন ছিল। চলচ্চিত্রটি সবাইকে দেখানোর জন্য আমি সত্যি আর অপেক্ষা করতে পারছি না। আমার প্রিয়জনদের মধ্যে যারা এই প্রজেক্ট নিয়ে অনুপ্রেরণা দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

আগামী বছর থেকে এর শুটিং শুরু হবে। গুপী বাঘা প্রোডাকশনের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘মুভিং বাংলাদেশ’ নিয়ে আসছেন নুহাশ হুমায়ূন

আপডেট সময় ১০:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০