ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরাগ নদীর তীরে জোড় ইজতেমা শুরু

আকাশ জাতীয় ডেস্ক:  

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয়েছে জোড় ইজতেমা। বৃহস্পতিবার সকালে দুই দিনের এই ইজতেমার প্রস্তুতিমূলক সমাবেশ শুরু হয়।

বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেন। শনিবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা যোবায়েরপন্থীদের জোড় ইজতেমা।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম গণমাধ্যমকে জানান, ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনশেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে। এই জোড় ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নেবেন।

এর মধ্যে ঢাকা জেলার দুই হাজার পাঁচশ’, গাজীপুর জেলার সাতশ’, টাঙ্গাইল জেলার চারশ’ ও মানিকগঞ্জ জেলার চারশ মুসল্লি অংশ নিতে পারবেন। সর্বমোট চার হাজার মুসল্লি উপস্থিত থাকতে পারবেন বলে তিনি জানান।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জিএমপি উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিস বলেন, ময়দানের উত্তর পাশে টিনশেডে চার জেলার মুসল্লিরা অবস্থান নিচ্ছেন। দেশের সব জেলায় মসজিদে মসজিদে স্বল্প পরিসরে মুসল্লিরা জোড় ইজতেমা পালন করছেন।

তিনি বলেন, এখানে শুধু চার জেলার মাত্র চার হাজার মুসল্লি অবস্থান করছেন। টঙ্গীর ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরাগ নদীর তীরে জোড় ইজতেমা শুরু

আপডেট সময় ১২:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০