ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক পারিবারিক কলহের জেরে ঘরে আগুন, স্বামীকে তালাক দিলেন স্ত্রী সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক পাবনায় মাইকিং করে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

রেসিপি: চিকেন সাসলিক

আকাশ নিউজ ডেস্ক:

শীতের এ সময়ে এক কাপ ধোঁয়া ওঠা গরম চায়ের সঙ্গে চাই মুখরোচক খাবার। মুখরোচক খাবার খেতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন চিকেন সাসলিক।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন চিকেন সাসলিক।

উপকরণ :

মুরগির বুকের মাংস একটু ভারী কিউব করে কাটা ১/২ কেজি, মরিচের গুঁড়ো ১/২ চা চামচ, গোল মরিচের গুঁড়ো ১/২ চা চামচ, চিলি সস ১ চা চামচ, টমেটো সস ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, লবণ পরিমাণমতো, পুদিনাপাতা বাটা ১ চা চামচ, পেঁয়াজ, টমেটো, শসা ও গাজর (কিউব করে কাটা) পরিমাণমতো, সয়াবিন তেল ২ চা চামচ।

প্রণালি :

সাসলিক স্টিকগুলো ৩০ মিনিট ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। গাজর কিউবগুলো হাফ বয়েল করে পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিন। চিকেন কিউব ধুয়ে পানি ঝরিয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিন।

এবার তেল ছাড়া সব উপাদান একত্রে মিশিয়ে ২ ঘণ্টা মেরিনেট করুন। এর পর সাসলিক স্টিকে একে একে গাজর, টমেটো, পিঁয়াজ, শসা কিউব ও এক পিস চিকেন কিউব এভাবে স্টিকের শেষ মাথা পর্যন্ত গেঁথে নিন।

এবার সব সাসলিকে তেল ব্রাশ করে ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিট বেক করুণ অথবা ননস্টিক প্যানে সেঁকে নিন।

উভয় পাশ ১৫ মিনিট মাঝারি আঁচে রাখুন। মাঝে মাঝে তেল ব্রাশ করে দিন এবং একটু পোড়া পোড়া হলে নামিয়ে নিন। সালাদ ও নান রুটি/পরোটা বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

রেসিপি: চিকেন সাসলিক

আপডেট সময় ১১:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০